গৌরব খন্নার সঙ্গে বিবাহবিচ্ছেদ হচ্ছে। এ কথা ‘লক আপ ২’-এ গিয়ে জানিয়েছিলেন আকাঙ্ক্ষা চমোলা। কিন্তু বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনে ছড়িয়েছেন প্রচার পাওয়ার জন্য, এমন অভিযোগও উঠছে।
‘লক আপ ২’ শেষ হওয়ার পরেও বিচ্ছেদের প্রসঙ্গ পিছু ছাড়ছে না তাঁর। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এ বার সেই বিতর্কেই নিজের অবস্থান স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা।
সম্প্রতি ওরহান অবত্রামণি ওরফে ওরি একটি ইনস্টাগ্রাম পোস্টে আকাঙ্ক্ষাকে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নিজের প্রচারের জন্য গৌরবের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন আকাঙ্ক্ষা। এমনকি গৌরবের ভাবমূর্তি নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি। ওরির মন্তব্যের পরে যদিও গৌরবকে নিয়ে বার বার সাফাই দিতে নারাজ আকাঙ্ক্ষা। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন, শুধুমাত্র প্রচারের জন্য তিনি এমন কিছু করবেন না। তাঁর কথায়, “ওই অনুষ্ঠানে নিজের আসল সত্তা তুলে ধরাই ছিল বিষয়। গোপন বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল, যা দীর্ঘদিন নিজের মধ্যে চেপে রেখে দিয়েছিলাম। আমি সেটাই করেছি। নিজের জীবনের সত্যি কথা বলেছি, কোনও গল্প তৈরি করিনি।”
আকাঙ্ক্ষা আরও জানান, তাঁদের সম্পর্কের সঙ্গে আইনি বিষয়ও জড়িত ছিল, যা নিয়ে তিনি একাধিক বার কথা বলেছেন। তবে এখন আর নিজেকে বার বার প্রমাণ করতে চান না তিনি। তাঁর মতে, জীবনের কিছু বিষয় প্রত্যেকের কাছে বার বার ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
আকাঙ্ক্ষার কথায়, “অনেক দিন ধরেই জনসমক্ষে নানা প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হচ্ছি। বিয়ের সময়েও তা সামলেছি, বিচ্ছেদের কথা জানানোর পরেও সামলাচ্ছি। সত্যিটা হল, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেই মানুষগুলিই তার গভীরতা সবচেয়ে ভাল বোঝে। যা বলার ছিল, বলেছি।

তামান্না হাবিব নিশু