ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫০ হাজার রুশ সেনা ঘিরে ফেলছে উত্তর-পূর্ব ইউক্রেনের রাজধানী!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৭:০৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৭:০৬:২০ অপরাহ্ন
৫০ হাজার রুশ সেনা ঘিরে ফেলছে উত্তর-পূর্ব ইউক্রেনের রাজধানী! ছবি: সংগৃহীত
সমুখ সমরে ৫০ হাজারেরও বেশি রুশ সেনা। ‘রিজার্ভ বাহিনী’তেও প্রায় সমসংখ্যক। সেই সঙ্গে রয়েছে ড্রোন ও যুদ্ধবিমানের বহর। গত সপ্তাহে এই বিপুল সামরিক শক্তি নিয়ে উত্তর এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, তারা ইতিমধ্যেই উত্তর-পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির ১৯ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে।

ইউক্রেনের দখল থেকে রুশ ভূখণ্ড কুর্স্ক পুনরুদ্ধারের পর চলতি মাসের গোড়া থেকে ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন করে স্থলপথে আক্রমণ শুরু করেছে। পূর্ব ইউক্রেনের ডনবাস (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকায় অধিকাংশ শহর-সহ ৫০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। বস্তুত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই দ্বিতীয় বার রাশিয়াকে এতটা আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে।

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেকজন্ডার সিরস্কি রুশ ফৌজের অগ্রগতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘‘সংখ্যার জোরে ওরা আমাদের ছাপিয়ে গিয়েছে। আর সেই কৌশলই কাজে লাগিয়ে এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে।’’ বস্তুত, স্থলযুদ্ধে এলাকা দখলের চিরাচরিত সামরিক কৌশলই এ ক্ষেত্রে ব্যবহার করছে রাশিয়া। ওই তত্ত্ব অনুযায়ী, আকাশপথে প্রাধান্য থাকলে শত্রুসেনার তুলনায় তিন গুণ বেশি বাহিনী নিয়ে আক্রমণ চালালে সাফল্য কার্যত নিশ্চিত।

যদিও প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও ইউক্রেন ফৌজ মরণপণ প্রতিরোধ চালাচ্ছে বলে জানিয়েছেন, জেনারেল সিরস্কি। তিনি বলেন, ‘‘আমাদের এলিট ইউনিটগুলিকে সুমির প্রতিরক্ষায় মোতায়েন করা হয়েছে। কয়েকটি ফ্রন্ট থেকে রুশ সেনা পিছুও হটেছে।’’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতর নিয়ন্ত্রিত গুপ্তচর সংস্থা ‘হার’-এর ‘স্পেশাল ফোর্সেস ইউনিট’ও সেখানে মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে রুশ বাহিনীর হানায় জাপোরিজিয়া, খেরসনের মতো শহর হারানোর পরেও জেলেনস্কির বাহিনী তা পুনরুদ্ধার করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জমানায় কিভে মার্কিন সামরিক সাহায্য আসা বন্ধ হতেই সামরিক ভারসাম্যের পাল্লা রাশিয়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে। ধারাবাহিক ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পিছু হটতে হচ্ছে ইউক্রেন সেনাকে। তা ছাড়া, সংখ্যায় ভারী রুশ ফৌজ যুদ্ধক্ষেত্রের পরিধি গত এক মাসে প্রায় ১০০ কিলোমিটার প্রসারিত করেছে। ফলে তাদের মোকাবিলায় ‘ওয়ার ফ্রন্ট’ প্রশস্ত করতে হচ্ছে ইউক্রেন সেনাকেও। ফলে তাদের প্রতিরক্ষাব্যূহ দুর্বল হয়ে পড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী