ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৪:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৪:৫৮:৫৯ অপরাহ্ন
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ
দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাপনার লক্ষ্যে সচিবালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরাও সভায় অংশ নেন।

সভায় সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার মাঠ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের স্থান নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে নগর এলাকায় খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১