ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৭:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৭:০৪:৩৫ অপরাহ্ন
সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলো: রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল দুপুর পৌনে ১টায় দিকে রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হেরোইন সংগ্রহ করে নিজেরাই পরিবহন করতেন। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪