ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১৪ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান,মঙ্গলবার রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৯ হাজার ২০০ টাকা সহ বাবলু তালুকদার (৪৯) ও তার স্ত্রী কুলসুম বেগমকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। একই দিন উপশহর থেকে ৮ পিস ট্যাপেন্টাডলসহ বিশাল ওরফে বিপ্লবকে (২৫) গ্রেফতার করা হয়।

রাজপাড়া থানা পুলিশ বসুয়া উত্তরপাড়া থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল সহ রাসেল শেখকে (২৯) এবং প্যারামেডিকেল রোড থেকে ১১৫০ টাকা ও ১১ ট্যাপেন্টাডলসহ আতিকুল ইসলাম (৩০) ও আলিফ হোসেন রবিনকে (৩৪) গ্রেফতার করে। ৮ পিস ইয়াবাসহ দাশপুকুর থেকে মোমিনুল ইসলাম ওরফে হৃদয়কে (২৭) গ্রেফতার করা হয়।
এ ছাড়া কাটাখালী থেকে জিয়ারুল ইসলামকে ২০ পিস, দামকুড়া থেকে আসিরুল ইসলাম জয়কে ২০ পিস, বেলপুকুর থেকে তরিকুল ইসলামকে ১০ পিস এবং পবা থেকে শ্যামলকে ২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম রাণীদিঘীর কোর্ট স্টেশন মোড় থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও একটি মোবাইল ফোন সহ শহিদুল ইসলাম লাল্টু (৪২) ও হারুনকে (৩৬) গ্রেফতার করে। 

মতিহার থানা এলাকায় শাকিল আলী (২৮) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২০ গ্রাম গাঁজা, ৮৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০