ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:০৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:০৩:০৩ অপরাহ্ন
নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ
নওগাঁর রাণীনগরে স্মার্টফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। গুরুতর ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে একটি ঘরে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে তারা পর্যায়ক্রমে শিশুটিকে নির্যাতন করে।

পরে শিশুটিকে খুঁজতে শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্বজনরা তাকে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাতে শিশুটির মায়ের দায়ের করা মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা