ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ

মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৪১:২৭ অপরাহ্ন
মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে নিজ বসতঘর থেকে মোঃ ইয়ানুস আলী ওরফে ইউনুস আলী (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়ানুস আলী ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলী ও মৃত নছেয়ারার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত থেকে ২৩ আগস্টের মধ্যে কোনো একসময় ধরমপুর পূর্বপাড়ায় হারেজের দোকানের পাশের গলিতে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন ইয়ানুস আলী। তিনি প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে প্লাস্টিকের চেয়ারের ওপর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

স্থানীয়রা বিষয়টি মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আরজুন জানান, ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়ননাতদন্তের জন্য লাশ রামেক মর্গেূ প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ব্যপারে মতিহার থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০