ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:০৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:০৪:০৭ পূর্বাহ্ন
হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের
রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণে জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বস্তার নিট ওজন থেকে ৫ কেজি বাদ দিয়ে প্রতি কেজি আলুর সর্বোচ্চ সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণ করতে হবে। এর বাইরে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বৃহত্তর আন্দোলন ও প্রয়োজনে আইনগত লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি আহাদ আলী শাহ, সহসভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি ও সদস্য মিঠু হাজী। বক্তারা বলেন, প্রায় দুই বছর ধরে তাঁরা যৌক্তিক হিমাগার ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে আলু উৎপাদনকারী জেলাগুলোতে পৃথক সুপারিশ কমিটি গঠন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি বলেন, রাজশাহী জেলা সুপারিশ কমিটির প্রতিবেদনের ৮ নম্বর কলামে বস্তাপ্রতি অতিরিক্ত ৫ কেজি আলু বাদ দিয়ে প্রতি কেজি আলুর ভাড়া সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। দেশের বিভিন্ন আলু উৎপাদনকারী জেলার প্রতিবেদনেও গড়ে প্রতি কেজি ভাড়া ৫ টাকা ২০ পয়সা উল্লেখ করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, হিমাগার মালিকেরা ভাড়া বাড়িয়ে দেওয়ায় উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয় বেড়েছে। বাজারে আলুর দাম কম থাকায় কৃষক ও ব্যবসায়ীদের লোকসান আরও বাড়ছে।

তাঁরা বলেন, কৃষক, ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থ বিবেচনায় নিয়ে জেলা সুপারিশ অনুযায়ী দ্রুত হিমাগার ভাড়া চূড়ান্ত ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে উচ্চ আদালতে আইনগত লড়াইয়েরও প্রস্তুতি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা