ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ

সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৩৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৩৮:০২ পূর্বাহ্ন
সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার
রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল এলাকায় সাত বিঘা জমি উন্নয়ন করে প্লট আকারে বিক্রির চুক্তি করে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় মাহাবুব রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিরস্তইল এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বায়া ব্র্যাক স্কুলের সামনে থেকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার নথি ও বাদীপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এয়ারপোর্ট থানার চারচিটের মোড় এলাকায় জমির মালিক আমিনুল ইসলামের সঙ্গে মাহাবুব রহমানের সাত বিঘা জমি উন্নয়ন করে প্লট আকারে বিক্রির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, জমি উন্নয়ন ও প্লট বিক্রি থেকে অর্জিত নিট মুনাফা উভয়ের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল।

চুক্তির ভিত্তিতে জমির মালিক আমিনুল ইসলাম মাহাবুব রহমানকে জমিটির পাওয়ার অব অ্যাটর্নি দেন। এর বিপরীতে মাহাবুব রহমান আমিনুল ইসলামকে ওয়ান ব্যাংক লিমিটেডের তিনটি চেক দেন। প্রতিটি চেকের মূল্য ছিল ৪০ লাখ টাকা। তিনটি চেকের মোট মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বাদীপক্ষের অভিযোগ, জমি উন্নয়ন করে প্লট আকারে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি না করে মাহাবুব রহমান প্রতারণার আশ্রয় নিয়ে জমিটি নিজের স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। বিষয়টি জানতে পেরে আমিনুল ইসলাম মাহাবুব রহমানের দেওয়া তিনটি চেক ব্যাংকে জমা দেন। তবে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো ডিজঅনার হয়।

পরে আমিনুল ইসলাম রাজশিয়ার জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাহাবুব রহমানের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় তিনটি মামলা করেন। মামলাগুলোর নম্বর ৫৩-সি/২০২৩, ৫৫-সি/২০২৩ ও ৬৫-সি/২০২৩।

মামলার বিচারিক কার্যক্রম শেষে দুটি মামলার রায়ের পর মাহাবুব রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাহাবুব রহমানকে আদালতে পাঠানোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০