ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক
নেপালে প্রবল বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপাকে পড়েছেন অসংখ্য পর্যটক। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেপাল ভ্রমণে যাওয়া বহু পর্যটকের সঙ্গেও এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নবান্নের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে রাজ্য প্রশাসন। পাশাপাশি স্থানীয় সাংসদ এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও দফায় দফায় আলোচনা করা হচ্ছে। নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান ও উদ্ধারের জন্য বিদেশ মন্ত্রক, রাজ্য পুলিশ এবং নেপালের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, তাঁর নিজের বিধানসভা কেন্দ্র এবং পুরনিগম এলাকার একাধিক বাসিন্দা নেপালে গিয়ে এখনও বাড়ি ফেরেননি এবং তাঁদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপাল যাওয়া পর্যটকদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ‘সোলো ট্রাভেল’-এ যাওয়া বহু পর্যটকেরও খোঁজ মিলছে না।

পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে নিখোঁজ পর্যটকের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে চাননি মন্ত্রী। তবে তাঁদের সন্ধানে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে নেপালগামী পর্যটকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে নিখোঁজ পর্যটকদের চিহ্নিত করে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন চালু করা হয়েছে। নেপালে আটকে পড়া বা নিখোঁজ পর্যটকদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত তাঁদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলায় পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে রাজ্য প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা