ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঝিনাইদহে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩০:০১ অপরাহ্ন
ঝিনাইদহে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ঝিনাইদহে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঝিনাইদহে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর মা গতকাল রবিবার (২৯ জুন) রাত ১টার দিকে এ ঘটনায় মামলা করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

গতকাল রবিবার সকাল ১১টার দিকে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তার সোহেল মন্ডল ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বকুল মন্ডলের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল সকালে ওই কিশোরী প্রতিবেশীর বাড়িতে যায়। প্রতিবেশী তার শিশু সন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

সন্ধ্যায় কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে ঘটনাটি তার মাকে জানায়। ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়েকে ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করা হয়েছে। প্রশাসন যেন তদন্ত করে সঠিক বিচার করে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ