ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১২:২২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১২:২২:২৬ পূর্বাহ্ন
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক
কৃষক টিপু মন্ডলের আমন খেতে  সার ও কীটনাশক দেওয়া দরকার। প্রয়োজন টাকার। এজন্য বোরো ধান  বিক্রির উদ্দেশ্যে  স্থানীয় বাজারের আড়তে নিয়ে যান। তবে সেই ধান বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন। ধান ব্যবসায়ীরা ধান কেনা বন্ধ রেখেছেন। 

কৃষক টিপু মন্ডলের মতো নওগাঁর নিয়ামতপুর উপজেলার অনেক কৃষক ধান বিক্রি করতে না পারায় বিপদে পড়েছেন।

কৃষকরা বলছেন, আড়তে ধান নিয়ে গেলে ব্যবসায়ীরা কিনতেই চাচ্ছেন না। অনেকে নিতে চাইলেও দাম কম বলছেন। আবার অনেক  শুধু ভালো মানের ধান কিনছেন। মান খারাপ হলে কিনছেন না। 

আর ধান ব্যবসায়ীরা বলছেন, মিলাররা তাঁদের কাছ থেকে ধান না কেনায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। 

উপজেলার নিয়ামতপুর সদর, ভাবিচা, গাবতলী, ছাতড়া, টগরইল-ঘুঘুডাঙ্গা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে বেশির ভাগই ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে ধান কিনছেন না। অনেকে কিনলেও ধানের মান দেখে কম দামে অল্প পরিমাণে কিনছেন। 

ভাবিচা গ্রামের কৃষক টিপু মন্ডল বলেন, আমন ধানে রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া প্রয়োজন। এজন্য বাজারে বোরো ধান বিক্রি করতে গেছিলাম। গিয়ে শুনি- বেশিরভাগই  আড়তদাররা ধান কেনা বন্ধ রেখেছেন। অনেকে অল্প দামে কিনছেন। 

গত কয়েকদিন আগে উপজেলার রুদ্রপুর গ্রামের একজন কৃষক ভাবিচা বাজারে ধান বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন। কোনো আড়তদার সেই ধান কিনতে রাজি হননি। বাধ্য হয়ে মান্দা উপজেলার কালিতলা বাজারে গিয়ে বিক্রি করে এসেছেন। 

নিয়ামতপুর সদরের ধান ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, গত এক মাস থেকে মিলাররা আমাদের কাছে থেকে ধান কিনছেন না। আমরাও মিলারদের কাছে ধান বিক্রি করতে পারছি না। মিলাররা আগের বাকী টাকাও আমাদের পরিশোধ করছেন না। তাই আমরাও ধান কিনতে পারছি না।

গাবতলী বাজারের ধান ব্যবসায়ী মোঃ টুটুল বলেন, মিলাররা আমাদের কাছ থেকে ধান না কেনায় আমরাও কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারছি না। 

ভাবিচা বাজারের ধান ব্যবসায়ী সুমন প্রাং বলেন,  কৃষকদের কাছ থেকে ধান কিনে গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জের একটি মিলে পাঠিয়েছিলেন। ধানের মান খারাপ বলে মিল কর্তৃপক্ষ কিনতে রাজি হননি। তিনি ধান ফেরত এনেছেন। এতে তাঁর প্রায় ৩০ হাজার টাকা লস হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,  এই অঞ্চলের অর্থনীতি মূলত ধাননির্ভর। ধান বিক্রি করতে না পেরে চাষিরা খুবই বিপাকে আছেন। কৃষকেরা অনেক কষ্ট করে ফসল ফলান। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারলে ও কাঙ্খিত দাম না পেলে তারা খুব হতাশ হন। ধান কেনা-বেচা যদিও  কৃষি বিভাগীয় সম্পর্কিত নয়। তিনি এসমস্যার আশু সমাধানে  যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা