ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিজেকে না বদলালে ভ্রমণের আনন্দ মাটি হতে পারে!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৬:০৭ অপরাহ্ন
নিজেকে না বদলালে ভ্রমণের আনন্দ মাটি হতে পারে! ফাইল ফটো
কর্মব্যস্ত জীবন থেকে কয়েক দিনের ছুটি বদলে দিতে পারে অনেক কিছুই। সেখানেই ভ্রমণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একঘেয়ে জীবনের রুটিন বদলে যায় ছুটি কাটানোর সময়ে। মন থাকে ফুরফুরে, নিয়মের বেড়াজাল থাকে না। কিন্তু কয়েকটি অভ্যাস বা স্বভাব ছুটি কাটানোর দিনগুলিও মাটি করতে পারে। ভ্রমণও হয়ে উঠতে পারে মানসিক দিক থেকে ক্লান্তিকর। ভ্রমণের সুখস্মৃতি তৈরির জন্য তাই কয়েকটি প্রবণতা থেকে দ্রুত বেরিয়ে আসা উচিত।

১) অধিক পরিকল্পনা: সফরসূচিতে একাধিক লক্ষ্যকে জায়গা দিলে, শরীরে ক্লান্তি বাসা বাঁধে। ভ্রমণের প্রতিটি দিন এবং মুহূর্ত ঘুরে বেড়ানো সম্ভব না-ও হতে পারে। তার জন্য মনখারাপ করার প্রয়োজন নেই। বরং পরিবর্তে একটা দিন নিজের মতো করে কাটানো যেতে পারে। শরীরও প্রয়োজনীয় বিশ্রাম পাবে। এ ক্ষেত্রে ভ্রমণের শেষ দিনটি খালি রাখা উচিত। একই ভাবে পরিকল্পনাহীন ভাবেও কোনও গন্তব্যে যাওয়া উচিত নয়। তার ফলেও মনের উপর চাপ সৃষ্টি হতে পারে।

২) খাবার না খাওয়া: ঘুরতে গিয়ে দর্শনীয় স্থানে যেতে হবে, কেনাকাটা করতে হবে, এ সব ভেবে সময় বাঁচাতে অনেকেই খাবার খান না। কিন্তু বুঝতে হবে, মন ভাল করার জন্যই আমরা ঘুরতে যাই। সেখানে খাবার না খেলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পাবে না। ফলে মনের উপরেও তার প্রভাব পড়বে। ঘুরতে গিয়ে নিকটজনের সঙ্গে সামান্য খারাপ আচরণও ভ্রমণের আনন্দ মাটি করে দিতে পারে।

৩) কাজের কথা মাথায় রাখা: নিজেদের পেশা থেকে ছুটি নিয়েই আমরা ভ্রমণে বেরোই। সেখানে গিয়ে কাজের খোঁজ রাখা উচিত নয়। যেমন অফিসের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ দেখা বা ইমেল দেখা। হতেই পারে অফিসের কোনও সমস্যা আপনার মনকে বিচলিত করতে পারে। তখন ছুটি কাটানোর মনোভাব নষ্ট হতে পারে। তাই ভ্রমণ সেরে ফিরে আসার পরেই অফিসের কাজে মনোনিবেশ করা উচিত।

৪) তুলনামূলক আলোচনা: আত্মীয় বা বন্ধুরাও ঘুরতে যান। কিন্তু অনেকেরই প্রবণতা থাকে অন্যের ভ্রমণের সঙ্গে নিজের তুলনা করা। তার ফলে আরও বেশি করে মনের উপর চাপ সৃষ্টি হতে পারে। ধরা যাক, আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানে ভাল হোটেলে আগে কোনও পরিচিত থেকেছেন। আপনার বাজেট না থাকলে অন্য হোটেলেও থাকা যায়। তাতে ভ্রমণের আনন্দ মাটি হয় না। গোয়া এবং মন্দারমণির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। কিন্তু মনের মধ্যে সমুদ্রসৈকত প্রাধান্য পেলে ভ্রমণ ভাল হবে।

৫) অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়া: অনেক সময়েই কেউ বন্ধু বা একটি বড় দলের অংশ হিসেবে ভ্রমণ করেন। এ ক্ষেত্রে শুধুই নিজের সুবিধার কথা চিন্তা করলে সমস্যা সৃষ্টি হতে পারে। ঘুরতে গিয়ে হঠাৎ কোনও সিদ্ধান্ত নিলে বিপদ উপস্থিত হতে পারে। তার ফলেও খারাপ পরিস্থিতির স্বীকার হতে পারেন যে কেউ। তাই গন্তব্য, হোটেল, খাওয়াদাওয়া, গাড়ি ইত্যাদি বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাকিদের সঙ্গে পরামর্শ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী