ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার কাশ্মীর দখল করে নিতে চান শুভেন্দু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা, ট্যাপেনটাডল ও ভারতীয় সিরাপ জব্দ পাকিস্তানে ঘন ঘন ওঠানামা করছে তুরস্কের সামরিক বিমান, চিন্তায় ভারত যে ৪ ধরনের আত্মীয়কে পারিবারিক ভিসা দিতে পারবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা: বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার বাংলাদেশির নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গলে মিলল গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ ক্যানসারে আক্রান্ত সাব্বিরকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন জয়পুরহাটে ‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশু জানাজা শেষে পাশাপাশি কবরে শায়িত হলো চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককেই ডাকলেন চোর বোয়ালিয়া থানায় কথিত সাংবাদিক ইয়াবা সহ গ্রেফতার মিশাল বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ও গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই মোবাইল ‘ফেরত দেওয়ার’ কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ, অতঃপর... কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ বদ্ধ ঘর থেকে দুর্গন্ধে সন্দেহ, দরজা ভেঙে মিলল কলেজছাত্রীর লাশ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল ‘ফেরত দেওয়ার’ কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ, অতঃপর...

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৪৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৪৭:৪০ অপরাহ্ন
মোবাইল ‘ফেরত দেওয়ার’ কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ, অতঃপর... মোবাইল ‘ফেরত দেওয়ার’ কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ, অতঃপর...
বগুড়ায় ৩৪ বছর বয়সী নারীকে ধর্ষণের পর তার আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার মো. মাসুদ (৩৫) উপজেলার আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী চার বছর ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মাসুদ জোরপূর্বক ওই নারীর মোবাইল কেড়ে নেন এবং তা ফেরত দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে রাখেন।

পরবর্তীতে সেই ধারণকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে আসামি মাসুদ পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃতকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা