ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা সুস্মিতা থেকে সালমান, একাধিক বলি-তারকা সংসারের বদলে বেছে নিয়েছেন নিজের মতো জীবন বক্সঅফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী, কী হয়েছে নায়কের? নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ! ইরানের হিট লিষ্টে ট্রাম্পপুত্র: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, যান না বাইরেও গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গায়ে আগুন, অতঃপর... এবার কাশ্মীর দখল করে নিতে চান শুভেন্দু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা, ট্যাপেনটাডল ও ভারতীয় সিরাপ জব্দ পাকিস্তানে ঘন ঘন ওঠানামা করছে তুরস্কের সামরিক বিমান, চিন্তায় ভারত যে ৪ ধরনের আত্মীয়কে পারিবারিক ভিসা দিতে পারবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা: বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার বাংলাদেশির নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গলে মিলল গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ ক্যানসারে আক্রান্ত সাব্বিরকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন জয়পুরহাটে ‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশু জানাজা শেষে পাশাপাশি কবরে শায়িত হলো চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককেই ডাকলেন চোর বোয়ালিয়া থানায় কথিত সাংবাদিক ইয়াবা সহ গ্রেফতার মিশাল

ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৫৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৫৩:৩৩ অপরাহ্ন
ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই
নড়াইলের কালিয়া উপজেলায় ২০ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার খালাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আমির মুন্সীকে (৩৫) উপজেলার রাজাপুর গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণী রাজাপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে বড় বোন প্রতিদিন তেরখাদা এলাকায় সেলাইয়ের কাজ করতে যান। এ ছাড়া বোনের একমাত্র সন্তান দিনের বেলায় স্কুলে থাকায় বড় একটা সময় ওই তরুণী বাড়িতে একাই থাকতেন। এ সুযোগে তরুণীর খালাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত ২১ আগস্ট সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আমির মুন্সী আবারও ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তের চাচি ঘটনাটি দেখে ফেলেন এবং ভুক্তভোগীর বড় বোনকে বিষয়টি জানান। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিষয়টি অবগত হন।

এ ঘটনায় শুক্রবার বাকপ্রতিবন্ধী তরুণীর বড় বোন বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা করেন। 

ভুক্তভোগীর বড় বোন বলেন, আমার বোন কথা বলতে পারে না বলে এতদিন এই পাশবিক নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। একজন বোন হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা