ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের উঠান

চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককেই ডাকলেন চোর

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:১৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:১৩:৪৩ অপরাহ্ন
চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককেই ডাকলেন চোর চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককেই ডাকলেন চোর
বরগুনায় চুরি করতে গিয়ে ভিমরুলের আক্রমণের মুখে পড়েন এক যুবক। পরে ‘জীবন বাঁচাতে’ বাড়ির মালিককের দ্বারস্থ হন তিনি। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার খাড়াকান্দা নামক এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে বরগুনা সদর উপজেলা খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগতেই দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান এবং কোমর ও হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। 

এরপর সকালে দবির ওই বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

বাড়ির মালিক বেলাল বলেন, সে এলাকার সব গাছের ডাব ও সুপারির মালিক মনে করে নিজেকে। সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। গিয়ে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দেই, তারা এসে তাকে উদ্ধার করেছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায় চিকিৎসার জন্য তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা