ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা সুস্মিতা থেকে সালমান, একাধিক বলি-তারকা সংসারের বদলে বেছে নিয়েছেন নিজের মতো জীবন বক্সঅফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী, কী হয়েছে নায়কের? নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ! ইরানের হিট লিষ্টে ট্রাম্পপুত্র: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, যান না বাইরেও গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গায়ে আগুন, অতঃপর... এবার কাশ্মীর দখল করে নিতে চান শুভেন্দু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা, ট্যাপেনটাডল ও ভারতীয় সিরাপ জব্দ পাকিস্তানে ঘন ঘন ওঠানামা করছে তুরস্কের সামরিক বিমান, চিন্তায় ভারত যে ৪ ধরনের আত্মীয়কে পারিবারিক ভিসা দিতে পারবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা: বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

বক্সঅফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী, কী হয়েছে নায়কের?

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:২৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:২৮:৩৩ অপরাহ্ন
বক্সঅফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী, কী হয়েছে নায়কের? বক্সঅফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী, কী হয়েছে নায়কের?
সদ্য মুক্তি পেয়েছে ‘আওয়ারাপন ২’। তা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ইমরান হাশমী। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত অভিনেতা। ইমরানের টিমের তরফে তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করা হয়েছে।

বর্ষার মরসুমে দিল্লি ও মুম্বই-সহ দেশের একাধিক শহরে বাড়ছে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ। দিল্লিতে চলতি বছরে ইতিমধ্যেই বহু আক্রান্তের খোঁজ মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ অনেকটাই সাধারণ জ্বরের মতো। হঠাৎ জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, গলা ব্যথা, সর্দি-কাশি এবং দুর্বলতা— সবই হতে পারে। তবে কয়েকটি লক্ষণ দেখা গেলে, এড়িয়ে যাওয়া ঠিক নয়। বিশ্রাম ও পর্যাপ্ত পথ্য পেলে সাধারণ জ্বর দু’-তিন দিনের মধ্যে কমতে শুরু করে। কিন্তু এইচ১এন১-এর ক্ষেত্রে জ্বর তুলনামূলক বেশি তীব্র হতে পারে এবং সহজে কমতে চায় না।

শ্বাসকষ্ট, বুকে লাগাতার ব্যথা বা চাপ অনুভব, ঠোঁট নীলচে হয়ে যাওয়া, চার-পাঁচ দিনের পরেও কাশি বাড়তে থাকা, অস্বাভাবিক তন্দ্রা বা বিভ্রান্তি— এমন কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়াও বিপদের ইঙ্গিত হতে পারে। সাধারণ ওষুধে ৪৮ ঘণ্টার মধ্যে জ্বর না কমলেও চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞেরা।

অসুস্থতার মধ্যেই অবশ্য ইমরানের পেশাগত সাফল্যের দৌড় থামেনি। তাঁর নতুন ছবি ‘আওয়ারাপন ২’ ইতিমধ্যেই বক্সঅফিসে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বলে খবর। ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পটানী, শবানা আজ়মী-সহ আরও অনেকে। ২০০৭ সালে মুক্তি পায় ‘আওয়ারাপন’। ক্রাইম-থ্রিলার ঘরানার সেই ছবির নস্ট্যালজিয়াই ফিরেছে ২০২৬ সালে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা