ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫০:৪১ অপরাহ্ন
নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩
নওগাঁর মান্দা উপজেলার পারুই-টুঙ্গি গ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার পারুই-টুঙ্গি গ্রামের সুকুমার প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মালামাল নিয়ে ওই তিন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে আটক করে। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন—বেলাল হোসেন (২৫), আমিনুল ইসলাম (৩১) ও ছহির উদ্দিন (২৯)।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় আটক ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের