ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৯:০৬ অপরাহ্ন
লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধেই আগের মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে মো. মাহফুজ মন্ডল (২৬) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মো. মজনু মন্ডলের ছেলে মো. সোহাগ মন্ডল (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট রাত ১২টা ১০ মিনিটের দিকে লালপুর থানার এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া গ্রামে ইমান আলীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহারের অভিযোগে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে ২৯ আগস্ট তাদের আদালতে সোপর্দ করা হয়।

লালপুর থানা পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক মাহফুজ মন্ডলের বিরুদ্ধে ২০২১ সালের ১৯ জুলাই লালপুর থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় একটি মামলা রয়েছে।

অপর আটক সোহাগ মন্ডলের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় ২০২৩ সালের ১ অক্টোবর দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। পুলিশের রেকর্ডে ওই মামলায় ২০২৪ সালের ৭ মার্চ চার্জশিট দাখিলের তথ্য উল্লেখ করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের