ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘মালয়েশিয়া মডেলে দেশে রাস্তা হবে, নষ্ট হবে না বর্ষায়’

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫২:৫৭ অপরাহ্ন
‘মালয়েশিয়া মডেলে দেশে রাস্তা হবে, নষ্ট হবে না বর্ষায়’ ‘মালয়েশিয়া মডেলে দেশে রাস্তা হবে, নষ্ট হবে না বর্ষায়’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মালয়েশিয়ার রাস্তায় এক ধরনের রাবারাইজ বিটুমিন ব্যবহার করা হয়। তাতে করে বৃষ্টিতে রাস্তা নষ্ট হয় না। সরকার এ কারণে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পর্যায়ক্রমে। এতে মালয়েশিয়া কারিগরি সহায়তা দেবে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পলিমার মডিফাইড বিটুমিন যেটি মানে রাবারাইজ বিটুমিন, এটার বিষয়ে কারিগরি সহযোগিতা তারা (মালয়েশিয়া) আমাদের দেবে। এটা সাধারণত রোড কার্পেটিংয়ের কাজে ব্যবহার হয়। আপনারা জানেন, মালয়েশিয়ার রাস্তাগুলো, ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু তাদের কার্পেটিংয়ের রাস্তা কিন্তু সহজে নষ্ট হয় না। কারণ তারা কার্পেটিংয়ের সঙ্গে রাবারটা ইউজ করে। এই প্রযুক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৫ সালে যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন বগুড়া সদরে তার নির্বাচনি এলাকায় আমাদের বর্তমান সচিব শহিদুল হাসান তখন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সেই সময় এটা কিন্তু আমরা মালয়েশিয়া থেকে এই যে পলিমার মডিফাইড বিটুমিন আমরা ওই সময় নিয়ে এসে কিন্তু দুই কিলোমিটার রাস্তা পাইলটিং করেছিলাম।

তিনি বলেন, সেই রাস্তা কিন্তু এখনও ঠিক আছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে পর্যাক্রমে বৃষ্টির মৌসুমে যাতে রাস্তাগুলি নষ্ট হয়ে না যায় আমরা পর্যাক্রমে শুরু করবো। যেহেতু প্রযুক্তিটা আমাদের কাছে এভেলেবল না ২০ শতাংশ রাস্তা এখন থেকে আমরা যেন আমরা রাবারইজ বিটুমিন দিয়ে করতে পারি। তাহলে হবে কি বিটুমিনের সঙ্গে রাবারটা থাকলে মালয়েশিয়ার মডেলে বর্ষাকালে আমাদের রাস্তাগুলো সহজে নষ্ট হবে না। এই কারণে এ বিষয়ে মালয়েশিয়া আমাদের কারিগরি সহায়তা দেবে এবং এই সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতের যে গ্রামীণ রাস্তাগুলি যেটা রিপেয়ার করবো মেন্টেনেন্স করবো বা নতুন রাস্তা হবে এটা আমরা রাবার বেইজ কার্পেটিং বিটুমিন দ্বারা কার্পেন্টিংয়ের জন্য আমরা এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত মালয়েশিয়া আমাদের জানিয়েছে, আমাদের এখানে তারা ইভি ইলেকট্রিক ভেহিকেলে তারা এখানে ইনভেস্ট করবে। এরপরে আমাদের সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ যেটা রেননিয়েবল এনার্জি বলছি সেখানে তারা ইনভেস্ট করবে। হালাল ফুডে তারা এখানে ইনভেস্ট করবে এবং সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট করার বিষয়ে একটা প্রস্তুতি চলছে এবং আমরা তার বক্তব্যে আমরা যেটুকু বুঝেছি যে খুব দ্রুতই এ সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং বাংলাদেশ থেকে যে জনশক্তি রফতানি হবে সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের