ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

পটুয়াখালীতে ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা!

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৬:৫৯:০৬ অপরাহ্ন
পটুয়াখালীতে ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! পটুয়াখালীতে ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা!
পটুয়াখালীর দশমিনায় মারুফ মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ওই টাকায় তিনি আইফোন কিনেছেন বলেও জানা গেছে। 

শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে নেমেছে দশমিনা থানা পুলিশ।

পুলিশকে ঘটনাটি জানিয়েছেন মারুফের মা মাহফুজা বেগম। তিনি জানান, প্রায় চার বছর আগে ঢাকার সাভারের বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়িতে আনেন তার ছেলে। তাদের ঘরে জন্ম নেয় মুসা। মাসখানেক আগে দাম্পত্য কলহের জেরে বৃষ্টি বাবার বাড়ি চলে যান। শিশু মুসা দাদির কাছেই থাকত।

মাহফুজা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে মারুফ বাড়িতে ফেরে। পরদিন সকালে নাতিকে জামা-প্যান্ট পরিয়ে দিতে বলে আমাকে। তাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যা হলেও আমার নাতি আর ছেলে বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করি।

তিনি পরে জানতে পারেন, মারুফ ঢাকায় মামার বাসায় আছেন। মামা বাহাদুর মিয়ার কয়েক দফা জিজ্ঞাসাবাদে সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন মারুফ। 

তিনি আরও বলেন, ইমরান নামের একজনের কাছে লিখিতভাবে আমার নাতিকে বিক্রি করে দিয়েছে মারুফ। সেই টাকায় পুরনো আইফোন কিনেছে। নাতিকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।

ইমরান হোসেন নামের ওই ব্যক্তি ঘটনাটি স্বীকার করেছেন। তার ভাষ্য, আমার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শ্বশুরের সঙ্গে আলোচনা করে মারুফের কাছ থেকে লিখিতভাবে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হয় মারুফকে। তবে তিনি ফোন রিসিভ করেননি।

দশমিনা থানার ওসি আতিকুল জানালেন, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে আইনি কার্যক্রমও চলমান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার