ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অবৈধ ব্যাটারি পোড়ানো বন্ধে রাজশাহীতে স্মারকলিপি

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:১৫:৪২ অপরাহ্ন
অবৈধ ব্যাটারি পোড়ানো বন্ধে রাজশাহীতে স্মারকলিপি অবৈধ ব্যাটারি পোড়ানো বন্ধে রাজশাহীতে স্মারকলিপি
রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি ও রিসাইক্লিং বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় বরেন্দ্র অঞ্চলের যুব, পরিবেশবাদী, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপিটি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরি ও রিসাইক্লিংয়ের ফলে বিষাক্ত কালো ধোঁয়া ও সিসার ক্ষুদ্রকণা বাতাসে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মানুষের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি জটিলতা, রক্তশূন্যতা ও ক্যান্সারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে মাটি, পানি ও বায়ু দূষিত হয়ে কৃষিজমি, গবাদিপশু ও প্রাণবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে ইউনিসেফের একটি গবেষণা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলা হয়, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় এর প্রভাব বিশেষভাবে উদ্বেগজনক। সিসার বিষক্রিয়া শিশুদের মস্তিষ্কের বিকাশ ও ভবিষ্যৎ সক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দর সড়কে ফায়ার সার্ভিসের পাশের এলাকায় ‘এইট স্টার মেটাল’ নামের একটি প্রতিষ্ঠানের সীমানার ভেতরে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পুরাতন ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সিসা সংগ্রহ করা হচ্ছে। এতে আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে দাবি করেন সংগঠনগুলোর প্রতিনিধিরা।

অবৈধভাবে ব্যাটারি পোড়ানো বন্ধে স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পবাসহ রাজশাহীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে ব্যাটারি পোড়ানো অবিলম্বে বন্ধ করা, লোকালয় ও কৃষিজমির পাশে গড়ে ওঠা অবৈধ কারখানা স্থায়ীভাবে উচ্ছেদ, পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া সিসা পোড়ানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এসব এলাকায় নজরদারি বৃদ্ধি। পাশাপাশি সিসা দূষণের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক সভার আয়োজন এবং স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।

এছাড়া একই দাবিতে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোছা. তাছমিনা খাতুন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পলি রানী, আমার বাংলা তরুণ সংঘের সভাপতি তাহমিদ জাকি, স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম জোহা, গ্রিন কোয়ালিশন রাজশাহীর সদস্য মিরাতুজ জাহান মিলি, রাকিব হাসান বাপ্পি, সুমাইয়া খাতুনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎকালে সিসা দূষণ বন্ধের পাশাপাশি রাজশাহীর পুকুর-দিঘি, জলাশয় ও জলাধার সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের