‘টক্সিক’-এ যশের সঙ্গে জুটি বাঁধার পর এ বার আরও এক নতুন ছবিতে দেখা যেতে পারে কিয়ারা আডবাণীকে। আর বাল্কী পরিচালিত ২০১৬ সালের রোম্যান্টিক ছবি ‘কী অ্যান্ড কা’-এর সিক্যুয়েলে নায়িকা হিসাবে কিয়ারাকে ভাবা হচ্ছে বলে খবর।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, ‘কী অ্যান্ড কা ২’-এর জন্য নতুন গল্প তৈরি করছেন নির্মাতারা। প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই সরাসরি কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে এই ফ্র্যাঞ্চাইজ়ির মূল ভাবনাকে সামনে রেখে একেবারে নতুন গল্প তৈরি করা হচ্ছে। ছবির প্রধান মহিলা চরিত্রের জন্য কিয়ারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রস্তাবটি কিয়ারার পছন্দ হয়েছে এবং তিনি ছবিটি নিয়ে আগ্রহও দেখিয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে চুক্তিতে সই করেননি অভিনেত্রী। অন্য দিকে, প্রধান পুরুষের চরিত্রের জন্যও অভিনেতার খোঁজ চলছে। এখনও চূড়ান্ত হয়নি কাস্টিং। বর্তমানে ছবিটি পরিকল্পনা এবং প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষের দিকে শুটিং শুরু হতে পারে বলে খবর।
তবে ছবির সম্পর্কে বিশেষ কোনও তথ্যই এখনও ঘোষণা করেননি নির্মাতারা। ছবিটি আদৌ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না কোনও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে, সেই নিয়েও কোনও ঘোষণা হয়নি।
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কী অ্যান্ড কা’ ছবিতে অভিনয় করেছিলেন করিনা কপূর খান ও অর্জুন কপূর। বিয়ের পর সংসার এবং কর্মজীবন নিয়ে প্রচলিত ধারণাকে উল্টে দিয়েছিল ছবির গল্প। যেখানে করিনার অভিনীত কিয়া ছিল কর্মজীবনে প্রতিষ্ঠিত, আর অর্জুনের কবীর নিয়েছিল সংসার সামলানোর দায়িত্ব।
সংসারে বা সমাজে নারী-পুরুষের প্রচলিত ভূমিকা, সম্পর্ক এবং দাম্পত্যজীবনের সমীকরণ নিয়েই তৈরি হয়েছিল ছবিটি। সিক্যুয়েলেও সম্পর্ক এবং লিঙ্গবৈষম্যের বিষয় গুরুত্ব পাবে বলে খবর। তবে গল্প এবং চরিত্র থাকবে সম্পূর্ণ নতুন।
এ দিকে, ‘টক্সিক’-এর কারণে খবরের শিরোনামে রয়েছেন কিয়ারা। যশের সঙ্গে তাঁর জুটি এবং ছবির বেশ কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্য নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কিয়ারার কয়েকটি দৃশ্য নিয়ে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

তামান্না হাবিব নিশু