ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কিশোরীর সঙ্গে ১৬ মাস ধরে ‘সংসার-সংসার’ খেলেন ভ্যানচালক, অতঃপর... ঋণের টাকা ফেরত চেয়ে নিজের স্পর্শকাতর অঙ্গ হারালেন স্বপন সিংড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান রাণীশংকৈলে ১০২ বস্তা সরকারি চাল জব্দ আটক- ২ জন নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক

আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:১৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:১৫:৫১ অপরাহ্ন
আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দোষারোপ বা অবহেলা না করে তাদের প্রতি সহমর্মী আচরণ এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত সভাটির আয়োজন করে আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি প্রকল্পের রাজশাহী কোয়ালিশন টিম। বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখা এতে সহযোগিতা করে।

সভায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আক্তার বানু। তিনি বলেন, আত্মহত্যার প্রবণতার পেছনে থাকা সামাজিক, পারিবারিক ও মানসিক কারণগুলো চিহ্নিত করা জরুরি। কারও মধ্যে আত্মহত্যার চিন্তা বা প্রবণতা দেখা দিলে তার কথা মনোযোগ দিয়ে শোনা, পাশে দাঁড়ানো এবং প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা ও পেশাদার সহায়তার সঙ্গে যুক্ত করতে হবে।

অধ্যাপক আক্তার বানু বলেন, বিশেষ করে নারী ও তরুণদের মানসিক চাপ, হতাশা, সহিংসতা, বৈষম্য ও সামাজিক বিচ্ছিন্নতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আত্মহত্যা প্রতিরোধ শুধু ব্যক্তি বা পরিবারের দায়িত্ব নয়, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।

রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কোয়ালিশন টিমের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, কোয়ালিশন টিমের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য ছোটন সরদার, সুলতানা আহমেদ সাগরিকা, সম্রাট রায়হান ও জুলফিকার আলী হায়দারসহ সংশ্লিষ্টরা।

সভায় আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও সহমর্মী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সংকটে থাকা মানুষের পাশে সময়মতো দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে আত্মহত্যার ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক