ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৯:৩৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৯:৩৮:১৩ অপরাহ্ন
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  করা হয়েছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে  তানোর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য  র‍্যালী বের হয়। গোল্লাপাড়া বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৮ সালে দেশের ক্লান্তিলগ্নে বাংলার রাখাল রাজা হিসেবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর ১৯৮১ সালে বিপদগামী সেনা সদস্যরা তাকে শহীদ করেন। তাকে শহীদ করে মনে করেছিল বিএনপি নামক দল আর এদেশে থাকবে না। কিন্তু বিএনপি ছিল গণ- মানুষের দল। গণ মানুষের আস্থার প্রতীক হয়ে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পর দলের হাল ধরেন আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া।

এক দশক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপমর বাংলার গণতন্ত্র কামী জনতার আস্থা ভাজন নেত্রী হিসেবে পরিচিত লাভ করেন। ১৯৮৬ সালের নির্বাচনে নানা প্রলোভন দিয়ে বেগম জিয়াকে ওই এক তরফা নির্বাচনে নিয়ে যেতে পারেননি। অথচ অনেকেই ওই নির্বাচনে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি। ওই নির্বাচনে না যাওয়ার কারনে স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বাংলার ইতিহাসে প্রথমবারের মত নারী প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নানা ভাবে  নির্যাতন করেও বেগম জিয়াকে পরাজিত করা যায়নি। অবশেষে গনতন্ত্রের বিজয় হয়েছে। আমরা জিয়ার আদর্শের সৈনিক। জিয়ার সৈনিক রা পরাজিত না, তারা বিজয়ী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক কাউন্সিলর আতাউর রহমান, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, তানোর পৌরসভার সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, ওমর আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা খাতুন পলি, পৌর সদস্য সচিব আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবদলের নেতা শরিয়তুল্লাহ, উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দিন মিঠু, কলমা ইউপি সভাপতি মোস্তাফিজুর রহমান, পাঁচন্দর ইউপি সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন, চাঁন্দুড়িয়া ইউপির সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুবদল নেতা নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি শমসের আলী, কোরবান, বাসারত প্রমুখ। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক