ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৬:৩২ পূর্বাহ্ন
তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট
রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর মালিকানাধীন তেল মিল কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের  (ইউপি) মাদারীপুর  বাজার সংলগ্ন 'রাদিয়া এগ্রো' তেল মিল কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে চোরের দল।

এ সময় মিলে কেউ ছিল না।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে তেল মিল কারখানা বন্ধ করা হয়। ভোরে ড্রাইভার ও হেলপার কারখানায় গিয়ে দেখেন তালা কাটা। অবাক হয়ে ভিতরে ঢুকে দেখেন কিছুই নেই, সব মালামাল লুট হয়ে গেছে। কারখানার হেলপার শুভ কুমার জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরের দল মিলের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা মিলে থাকা বিপুল পরিমাণ সরিষার তেল, খৈল, ভুট্টা এবং তেল মাড়াইয়ের মূল্যবান বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে অতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 'রাদিয়া এগ্রো' তেল মিল কারখানার স্বত্বাধিকারী তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, তিনি বর্তমানে জরুরি কাজে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তার কারখানার ড্রাইভার দিলীপ কুমার ও হেলপার শুভ কুমার তেল মিল কারখানায় চুরির ঘটনা সম্পর্কে জানিয়েছে। পরে তানোর থানা পুলিশকে তিনি অবগত করেছেন। পূর্ব পরিকল্পিতভাবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই চুরি ও আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যুবদল নেতার তেল মিল কারখানায় চুরি হয়েছে। মোবাইলে অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরও তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক