ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৯:৪০ পূর্বাহ্ন
ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ২১ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থেকে ঝিনাইদহের উদ্দেশে একটি কার্গো ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল একটি চক্র। এরই ভিত্তিতে গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর এলাকায় ফেনী জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসায়।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। এ সময় ট্রাক থেকে দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে চালক মো. সিয়াম হোসেন (২৪) ও হেলপার সাব্বিরকে (১৯) আটক করা হয়। সিয়াম মাগুরা সদর থানার পশ্চিম রামনগর এলাকার মো. রাজ্জাক মোল্লার ছেলে এবং সাব্বির একই এলাকার মৃত করিমের ছেলে।

পরে কার্গো ট্রাকটির পেছনের অংশে তল্লাশি চালিয়ে তিনটি আলুভর্তি বস্তার ভেতর কালো পলিথিন ও স্বচ্ছ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪৩টি গাঁজার রোল উদ্ধার করা হয়। এসব রোলে মোট ২১ দশমিক ৫ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া তিনটি বস্তায় থাকা ১৫০ কেজি আলু এবং ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণও উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটি জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক দুই মাদক কারবারি, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক