ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০১:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০১:২২:২৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মোঃ আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ফেনী জেলা শহর থেকে প্রাইভেটকারযোগে মাদকের একটি চালান চট্টগ্রাম শহরের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মো. আরিফুল ইসলাম ভূঞাকে আটক করতে সক্ষম হন। গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারের ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক আরিফুল ইসলাম ভূঞা ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মদ চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটক ব্যক্তি, উদ্ধারকৃত মাদক ও জব্দ করা প্রাইভেটকারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক