ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৫:৩২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৫:৩২:২২ অপরাহ্ন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা
নওগাঁর আত্রাইয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও স্থান প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ সংলগ্ন বুড়িমাতলা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে সকাল সাড়ে ১১টায় বুড়িমাতলা সার্বজনীন মন্দিরের পাশে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামাণিকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য আমাদের সবাইকে ধরে রাখতে হবে।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
শ্রীকৃষ্ণের জীবনাদর্শ থেকে সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা নিতে হবে। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জন্মাষ্টমীতে সকলের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, ২ নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজু মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

আলোচনা সভা শেষে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচি পালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪