ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৪:২১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৪:২১:৫১ অপরাহ্ন
সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত
নাটোরের সিংড়ায় চলনবিলের মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে চলনবিলের সিংড়া পয়েন্ট এলাকায় এই বিশেষ কর্মসূচি পালন করা হয়।

​নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি এবং নাটোর দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "চলনবিল কেবল আমাদের অঞ্চলের প্রাণ নয়, এটি সারা দেশের মৎস্যসম্পদের অন্যতম বড় উৎস। বিলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মাছের বংশবৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও ৯ নম্বর তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম।

​এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে অতিথিবৃন্দ চলনবিলের উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪