ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:৫৭:১২ অপরাহ্ন
রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ  গ্রেপ্তার ২ রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে দুইজন মাদক কারবারী ও অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো: মিজান (৩৩) ও আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো: জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, মো: মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মো: মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট১১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪