ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৬:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৬:৪৫:৩৫ অপরাহ্ন
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুরামনকাটি এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সে এই আকস্মিক প্রসবের ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুনকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। পরে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

নবজাতকের জন্মের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এছাড়া মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শক, স্যারের দিকনির্দেশনা মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করি মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪