ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:৫৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৮:৫৫:০১ অপরাহ্ন
পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার
বিরল পৌরশহরে শ্বশুর কর্তৃক এক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মো. আব্দুস সাত্তারকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার শ্বশুর বিরল পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ এজাহারে জানান, তার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের মাত্র এক মাস পর থেকেই শ্বশুর কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন এবং পরবর্তীতে আরও দুদিন তাকে ধর্ষণ করে শ্বশুর। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৫ জুলাই রাতে খাবার শেষে গৃহবধূ তার স্বামীর ঘরে ঘুমাতে গেলে রাত ১১টার দিকে শ্বশুর পুনরায় ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেছেন। 

ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনার বিবরণে মামলা রুজুর পর বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

বিরল থানার ওসি মো. আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪