ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫৪:৫৯ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
সৃজনশীল লেখনী, সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া সোসাইটি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার এবং বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় সৃজনশীলতা ও দক্ষতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইতিবাচক ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা লেখনী ও ভিডিও নির্মাণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। ‘পত্রকথা’ প্রতিযোগিতায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখনী এবং ‘রিলস’ প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে নানা বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করেন তারা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সাংবাদিকতা, সৃজনশীল লেখনী ও ডিজিটাল মিডিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ইতিবাচক, সৃজনশীল ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বিভাগীয় শিক্ষার্থীদের প্রাণবন্ত সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫