ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৫৭:৩১ অপরাহ্ন
পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
একটি অক্ষরজ্ঞান শুধু একজন মানুষকে স্বাবলম্বী করে না, বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎও। সেই বার্তা সামনে রেখে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে রাজশাহীর পুঠিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির প্রতিপাদ্য ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তবে শুধু অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়; দৈনন্দিন জীবন, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে জ্ঞান কাজে লাগানোর সক্ষমতাও নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, কার্যকর সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বৈষম্য কমিয়ে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার