ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৫৯:২৭ অপরাহ্ন
মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা
নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্যে তিনি কিশোর অপরাধ ও মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

এ সময় বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, বিএনপি নেতা খোদাবক্স, তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাজাহান আলী, মান্দা উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মোহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা