রান্নার আগে পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে হঠাৎ কালো কালো দাগ চোখে পড়ে? প্রথমেই মনে হতে পারে, হয়তো মাটি বা নোংরা লেগে আছে। তাই জল দিয়ে ধুয়ে বা ছুরি দিয়ে দাগের অংশ কেটে বাদ দিয়ে বাকি পেঁয়াজ রান্নায় দিয়ে দেন অনেকে। কিন্তু সব কালো দাগকে ময়লা ভেবে নেওয়া ঠিক নয়। অনেক সময়ে এই কালচে আস্তরণ আসলে ছত্রাকের বাড়বৃদ্ধির ইঙ্গিত। আর তখন শুধু উপরের অংশ পরিষ্কার করে পেঁয়াজ খেয়ে নেওয়া নিরাপদ না-ও হতে পারে।
পেঁয়াজের গায়ের কালো দাগ অনেক সময়ে ছত্রাকের কারণে তৈরি হয়। ছত্রাক হল অতি ক্ষুদ্র জীব, যা উদ্ভিদ বা প্রাণিজ পদার্থের উপর বেড়ে উঠতে পারে। পেঁয়াজের গায়ে যে কালো আবরণ চোখে পড়ে, সেটি সেই ছত্রাকের দৃশ্যমান অংশ এবং তারই তৈরি রেণুর কারণে এমন রং দেখা যেতে পারে। সমস্যা হল, বাইরে যতটা দেখা যাচ্ছে, ছত্রাকের বৃদ্ধি সব সময়ে শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকে না। ছত্রাকের সূক্ষ্ম তন্তুর মতো অংশ খাবারের ভিতরের দিকেও প্রবেশ করতে পারে, যা খালি চোখে দেখা কঠিন। ফলে শুধু কালো দাগের জায়গাটি ছুরি দিয়ে কেটে ফেলে দিলেই সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত হওয়া যায় না। বিশেষ করে যদি কালো অংশটি গুঁড়োর মতো দেখায়, খোসার স্তরগুলির মধ্যে ছড়িয়ে থাকে বা পেঁয়াজের অন্য অংশেও তার উপস্থিতি দেখা যায়, তা হলে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করার ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতা গুরুত্বপূর্ণ। উষ্ণ এবং স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাকের বৃদ্ধি সহজে হয়। তাই রান্নাঘরের এমন জায়গায় পেঁয়াজ রাখা উচিত নয়, যেখানে আর্দ্রতা বেশি বা বাতাস চলাচল কম। বিশেষ করে পেঁয়াজ একসঙ্গে অনেক দিন রেখে দিলে রান্নার আগে দেখে নেওয়া ভাল। একটি পেঁয়াজে ছত্রাক দেখা দিলে তার আশপাশে রাখা অন্য পেঁয়াজগুলিও পরীক্ষা করে নিন।
পেঁয়াজে ছত্রাক দেখতে পেলে সেটি নাকের কাছে নিয়ে গন্ধ পরীক্ষা করবেন না ভুলেও। ছত্রাকের রেণু বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং তা শ্বাসনালিতে অস্বস্তি বা শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যাঁদের ছত্রাকে অ্যালার্জি রয়েছে। তাই কেবল চোখে দেখে তার অবস্থা বুঝে ফেলে দেওয়া উচিত, বা রেখে দেওয়া উচিত।
যে জায়গায় পেঁয়াজটি রাখা ছিল, সেই জায়গাটিও পরিষ্কার করা উচিত। একই সঙ্গে পাশে থাকা অন্যান্য পেঁয়াজ বা খাবারেও ছত্রাকের লক্ষণ রয়েছে কি না দেখে নিন। কারণ, ছত্রাকের রেণু বাতাসে ছড়িয়ে প়়ড়ে অন্যান্য খাবারও নষ্ট করে দিতে পারে।

ফারহানা জেরিন