ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন
তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন
“মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী  নুর নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন।

সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, মুথরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা খাতুন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা, আকচা স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, শাপলা কোয়ালিটি স্কুলের শিক্ষক হাসিনা আকতার, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রাকিবুল হাসান, অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর জাফর ইকবালপ্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শুধু অক্ষরজ্ঞান নয় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষিত জাতি তৈরি করতে হবে। শিক্ষিত জাতি তৈরি হলে শিক্ষিত সমাজ তৈরি হবে। থাকবে না নিরক্ষরতা। তাহলেই দেশ ও জাতি সুফল পাবে। কোনভাবেই শিশুদের ঝরে পড়তে দেয়া হবে না।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার