ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক নিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যা বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ হস্তক্ষেপের ইচ্ছা নাই, মুক্ত গণমাধ্যম পাবেন: তথ্যমন্ত্রী নওগাঁয় শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হলেন ঠাকুরগাঁওয়ের নবাব

গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৩:৩৯ অপরাহ্ন
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (৯ সেপ্টেম্বর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানি সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। আন্তর্জাতিক এ সংকট এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে ক্রমান্বয়ে দেশের গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হচ্ছে।

বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

রিজভী আরও বলেন, গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩