প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে নগরীর ৩০টি ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
লিফলেটে এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিফলেটে আরও বলা হয়েছে, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।
গোরহাঙ্গা এলাকায় লিফলেট বিতরণকালে ১৩নং ওয়ার্ডের সচিব সারওয়ার আলম, স্বাস্থ্য টীম লিডার তালাত মাহমুদ, স্বাস্থ্য সহকারী সুলতানা পারভীন, শাপলা সাহাদ, ফরিদা ইয়াসমিন, আফিয়া ফাহমিদা, অফিস সহকারী আসাদুল, তেরখাদিয়া এলাকায় লিফলেট বিতরণকালে ১৪নং ওয়ার্ডের সচিব জমসেদ আলী, টীম লিডার রুহুল কুদ্দুস, স্বাস্থ্য সহকারীগণ এবং স্ব-স্ব ওয়ার্ডে ওয়ার্ড সচিব, টিম লিডার, স্বাস্থ্যসহকারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক