ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’ ‘আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়’ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইন ও বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, পলাতক ৩ রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৩২:৩০ অপরাহ্ন
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য তাদের একটি গাভী দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভীটি তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য স্থায়ী আয়ের একটি ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আহত হন। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার