ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’ ‘আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়’ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৩৭:৪৩ অপরাহ্ন
রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
রাজবাড়‌ীর পাংশায় অস্ত্র-গু‌লিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে উপ‌জেলার হাবাসপুর ইউ‌নিয়‌নের চরঝিকড়ী এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হাবাসপুর ইউ‌নিয়‌নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউ‌নিয়‌নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা(৩০) ।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পু‌লিশ জান‌তে পা‌রে কুখ‌্যাত সন্ত্রসী মঞ্জু তার দলবল নি‌য়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান কর‌ছে। এমন সংবা‌দে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃত মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এবং শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪‌টি মামলা রয়েছে ।

এ বিষয়ে অস্ত্র আই‌নে মামলা দা‌য়ে‌রের পর আসা‌মি‌দের আজ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার