ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’

নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে
নেত্রকোনার মদন উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত এলাই মিয়া (৬৫) মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে। অভিযুক্ত ইয়াসিন (২০) তার আট ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। তিনি গত তিন থেকে চার বছর ধরে মানসিক রোগে ভুগছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত এলাই মিয়ার ছেলে ইয়াসিন দুদিন ধরে ভাত খাননি। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে ঘরে ফিরে এলাই মিয়া চা তৈরি করছিলেন। এ সময় ঘুম থেকে ওঠেন ইয়াসিন। দুদিন ধরে ভাত না খাওয়ায় বাবা তাকে কলা খেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াসিন বটি দিয়ে বাবার ঘাড়ের পেছনে কোপ দেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত এলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩