ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’

রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৭:৪১ অপরাহ্ন
রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি ।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপরও নজর রাখছেন বিজিবির সদস্যরা।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন গোবিন্দপুর বিওপি-র সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ১ হাজার ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নদীরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ২৭টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

একই রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন পার্বতীপুর বিওপি-এর সদস্যরা রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে অভিযানের সময় পালিয়ে যাওয়া মাদকব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অভিযান অব্যাহত রয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩