ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন

ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:১৫:১৮ অপরাহ্ন
ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ
ব‌রিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় তারা ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়েশিশু।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী হালিমা খাতুন বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ওসি উল্লেখ করেন, কে বা কারা ওই নবজাতকদের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার