ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আর ৭ জনের মৃত্যু গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে, নিরাপদে বার করবার রইল ৭টি টোটকা নিয়ামতপুরে ১৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ‘বলিউড গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়’! করীনার নিশানায় ছবির নির্মাতারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ সাতক্ষীরার এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর

রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৭:৪৩ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী ফাইল ফটো
রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষাবোর্ডের ওয়েব ফলাফল পাওয়া যাবে। গ্রেড পরিবর্তন হয়েছে ৬৩৯ জনের। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। এবছর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সাত বছরে এবার সর্বনিম্ন এসএসসির ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

এর আগে ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও খাতা চ্যালেঞ্জের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। এছাড়া ব্যবহারিকে খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ২৩ হাজার ৫১৮টি। মোট ১ লাখ ২২ হাজার ২২৮ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু