ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক নিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যা বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ হস্তক্ষেপের ইচ্ছা নাই, মুক্ত গণমাধ্যম পাবেন: তথ্যমন্ত্রী নওগাঁয় শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হলেন ঠাকুরগাঁওয়ের নবাব দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আর ৭ জনের মৃত্যু গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে, নিরাপদে বার করবার রইল ৭টি টোটকা নিয়ামতপুরে ১৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:৫৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:৫৭:২৩ অপরাহ্ন
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনার নিরালা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।  

পুলিশ ও স্থানীয় জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুইটি সোনাডাঙ্গা থানার আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটির সন্নিকটে দাঁড়িয়ে ছিল মোস্তাকিন। এ সময়ে দুইটি মোটরসাইকেলে আসা চার যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তারা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু