ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৬:০৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৬:০৮:২৯ অপরাহ্ন
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
মার্কিন ডলারের দরপতনের জেরে বিশ্ববাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফের বাড়লো স্বর্ণের দাম। এদিকে মার্কিন মূল্যস্ফীতির আসন্ন তথ্যের দিকে সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা, যার ওপর ভিত্তি করে তৈরি হবে ফেডারেল রিজার্ভের সুদের হারের পরবর্তী রূপরেখা ও স্বর্ণের বাজারের নতুন দিকনির্দেশনা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ১৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, এখন সবার নজর যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির পরিসংখ্যানের দিকে। এই তথ্য ফেডকে সুদের হার কমাতে বা অপরিবর্তিত রাখতে প্রভাবিত করতে পারে। ফলে স্বর্ণের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। এবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ এ মানের স্বর্ণের ভরির দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে গত ৬ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। দুই দফায় মোট ৩ হাজার ৩২৪ টাকা দাম কমেছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল