ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:০১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:০১:০১ অপরাহ্ন
রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী
উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সপ্তম জেলা কাব ক্যাম্পুরী। শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশসেবার চেতনা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পুরীতে জেলার ৬০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫০০ কাব স্কাউট অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ক্যাম্পুরীর উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়। এসব অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা বাড়াতে সহায়ক।

বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে এবারের ক্যাম্পুরীতে ৪৩টি বালক দল ও ১৭টি বালিকা দল অংশ নিয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) টুকটুক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কমিশনার মো. নুরুল ইসলাম।

আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ক্যাম্পুরীর কর্মসূচি সাজানো হয়েছে। ১৩টি সংকল্পকে পাঁচটি ভাগে বিভক্ত করে শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং নানা কার্যক্রম রাখা হয়েছে। এর মাধ্যমে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশসেবার মানসিকতা বিকাশের সুযোগ তৈরি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল