ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:৫৪:১০ অপরাহ্ন
পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু প্রতিকী ছবি
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো: দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল